
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জন ও শনিবার বিকালে ১ জনের মৃত্যু হয়। এর আগে শনিবার সকালে ওই উপজেলার দীঘিরহাট এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানান, পাটগ্রামের বুড়িমারী স্থল বন্দর থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রাক একটি যাত্রীবাহী ভ্যান ও অটোকে পেছনে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক সহ গুরুতর আহত হয় ৫ জন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে ওই উপজেলার ধুবনী গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মধ্য গড্ডিমারী গ্রামের হানিফ আলীর স্ত্রী জলেখা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়। আব্দুল কাইয়ুম ও জলেখা বেগম সম্পর্কে শালিকা-দুলাভাই।
হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ আরিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ