
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত ১৫ এপ্রিল মো. রাসেল ভুক্তভোগী স্কুলছাত্রীর নিজ বাড়িতে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্কুলছাত্রীর পরিবার তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩, ধারায় তাড়াশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকে আসামি রাসেল পলাতক ছিলেন। আজ রবিবার ভোর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে তাড়াশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে থানায় হস্তান্তর করেছে র্যাব-১২’র সদস্যরা। পরে আদালতের মাধ্যমে আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২