হোম » সারাদেশ » ভৈরবে জাহাঙ্গীর  হত্যা মামলার পলাতক ৭ আসামি  গ্রেফতার

ভৈরবে জাহাঙ্গীর  হত্যা মামলার পলাতক ৭ আসামি  গ্রেফতার

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে  জাহাঙ্গীর  হোসেন হত্যা মামলার  এজাহারভুক্ত পলাতক ৭ আসামী  কে গ্রেফতার করেছে পুলিশ।   গ্রেফতার কৃতরা হলো ভবানীপুর গ্রামের রাশিদ মিয়া (৫০),আমান (২৫), খলিল (২২),তারেক (২৮),কাশেম (৪০), রাকিবুল (২১)ও রায়হান (২৫)।  গ্রেফতারকৃতদেরকে আজ রোববার  দুপুরে কিশোরগঞ্জ  জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে  ভৈরব থানার অফিসার অফিসার ইনচার্জ মোহাম্মদ  সফিকুল ইসলাম জানান, শ্রী- নগর ইউনিয়নের  ভবানীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর  নামে ১ যুবক খুনের মামলার আসামি  ৭ জনকে সুনাম গঞ্জের তাহিরপুর ও কিশোরগঞ্জের হোসেনপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
 উল্লেখ্য গত ১০ এপ্রিল  বুধবার  ভবানী পুর গ্রামে বাড়ির সীমানায় পানি নিষ্কাশনে রাবিশ ফেলানোকে৷ কেন্দ্র করে  হানিফ ও রাশিদের মধ্যে  কথা-কাটাকাটি হয় । এরই জের ধরে বিকালে  রাশিদের লোকজন হানিফের ভাতিজা জাহাঙ্গীর হোসেন কে এলোপাতাড়ি কুপিয়ে  মারধাের করে গুরুতর আহত করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।  এ ঘটনায় ওইদিন  রাতেই ভৈরব থানায় ১ টি হত্যা মামলা দায়ের করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!