
মোঃ মোরসালিন ইসলাম, ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার উদ্যোগে ফুলবাড়ী খনি বিরোধী আন্দোলনকারী প্রয়াত নেতাদের স্মরণে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় নেতা অধ্যাপক আনু মুহাম্মদ।
গত (২০ এপ্রিল) শনিবার সকাল ১০টায় স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলায় স্মরণসভায় ফুলবাড়ীতে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু, জাতীয় কমিটির জেলা আহ্বায়ক ও সিপিবির কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসাইন, সিপিবির জেলা সভাপতি মেহেরুল ইসলাম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক আকতার আজিজ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক মনিরুজ্জামান মুনির।
এসময় ফুলবাড়ীর স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে জাতীয় কমিটির সদস্য সচিব ও সিপিবির সভাপতি জয় প্রকাশ গুপ্ত, সিপিবির সাধারণ সম্পাদক নূরুজ্জামান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিকদার, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক সঞ্জিত প্রসাদ গুপ্ত, জাতীয় গণফ্রন্টের কমল চক্রবর্তী, গণ সংহতি আন্দোলনের নাজার আহম্মেদ, জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুল মজিদ, ফুলবাড়ী রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শামীউল ইসলাম চৌধুরী, জাতীয় কমিটির সদস্য ও সাংবাদিক এম এ কাইয়ুম, প্রভাষক জার্জিস আহম্মেদ।
প্রয়াতদের পরিবারের পক্ষে: এস এম এ খালেকের বড় ছেলে নিজাম উদ্দিন পলাশ, ইন্দ্রজিৎ দাস শিবুর সহধর্মিণী শ্রীমতি পপি রানী দাস, আকতারুল সরকার বকুলের সহধর্মিণী হাসিনা বেগম, রবীন্দ্রনাথ সরেনের সহধর্মিণী বাসন্তী মুর্মু, দীপচাঁদ গুপ্তের সহধর্মিণী যুঁথি গুপ্তা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২