প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৪, ৩:২৪ অপরাহ্ণ
গোবিন্দগঞ্জে অটোচালক দুলা মিয়া হত্যার মূল আসামি গ্রেফতার

শাহজাহান সিরাজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচিত অটো রিক্সাচালক আইয়ুব আলী ওরফে দুলা মিয়া হত্যার প্রধান আসামি মোহাম্মদ বাবু হোসেন ওরফে বাবু লালকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা গোবিন্দগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, বাবু হোসেন ওরফে বাবুলাল দীর্ঘদিন যাবত অটো রিক্সার ছিনতাই এর উদ্দেশ্যে অটোচালক দুলামিয়ার গতিবিধির উপর নজর রাখছিলেন। ঘটনা রাতে উপজেলার সাপমারা ইউনিয়নের শ্রীপুর এলাকার সিনটাজুরি নামক স্থানে গত ১৪ এপ্রিল রাত সোয়া ১১টার দিকে গলায় ছুরি দিয়ে আঘাত করে। এতে দুলা মিয়া ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। এ সময় ব্যাটারি চালিত অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তা থেকে পাশের নিচু জমিতে পড়ে যায়। ফলে অটো রিক্সাটি রেখেই পালিয়ে যায় বাবু লাল। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব তথ্য দিয়েছে বলে তিনি আরও জানান। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে বলেও তিনি জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.