প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ
নওগাঁ থেকে বগুড়া আশার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর ঘটনাস্থলে নিহত

এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ সন্তানসহ স্বামী-স্ত্রী মোটর সাইকেলে করে নওগাঁ থেকে বগুড়ার সান্তাহারের দিকে যাচ্ছিলেন। মোটর সাইকেলটি শাহাপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা দেয়।
এতে তারা সড়কের ওপর ছিটকে পড়ে গেলে মুহুর্তেই পিছন দিক থেকে আসা একটি পিকআপ তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মৃত্যুবরণ করেন। বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দিকে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের শাহাপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের এনামুল হক (৪০) এবং তার স্ত্রী বৃষ্টি আক্তার (৩২)। এ ঘটনায় নিহতের ৫ বছর বয়সী এক শিশু সন্তানসহ দুই জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, সন্তানসহ স্বামী-স্ত্রী মোটর সাইকেলযোগে নওগাঁ থেকে বগুড়ার সান্তাহারের দিকে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থল মোটর সাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা সড়কের ওপর ছিটকে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি পিকআপ তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যায়। পরে তাদের আহত সন্তান ও অপর মোটর সাইকেলের এক আরোহীকে উদ্ধার করে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। পরে দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল দুটি উদ্ধার করা হয়।’ এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি মামলা হবে জানিয়েছে পুলিশ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.