
এইচ এম রুহুল কাদের,চকরিয়া: চকরিয়া উপজেলার কোনাখালী সিকদার পাড়ায় জমি দখলকে কেন্দ্র করে আইনজীবি ও শিক্ষক পরিবারের উপর হামলা, তথ্য প্রযুক্তি আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী একই পরিবারের কুতুবউদ্দিন, বদরুরনাহার কলি ও আবরার মিলহানকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।
থানার উপপরিদর্শক রাজীব চন্দ্র সরকারের নেতৃত্বে এএসআই পার্ভেজ, এএসআই বিকাশসহ পুলিশের বিশেষ টীম গত ১৪ই এপ্রিল রাতে এ অভিযান চালায়। রবিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে থানা সূত্রে ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান