
পোরশা(নওগাঁ)প্রতিনিধি: বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে নওগাঁর পোরশায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে নানান রঙের পাঞ্জাবি ও শাড়ি পরে এতে যোগ দিয়েছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রবিবার দিবসটিতে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রার আদলে র্যালিটি ছিল জাগজমকপূর্ণ। এতে নেতৃত্বদেন ইউএনও আরিফ আদনান। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরে পন্তাভাত খাওয়া অনুষ্ঠিত হয়।
এসময় ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল ইসলাম সহ কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী