প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:১২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৪, ২:০৪ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সোনাইমুড়ীর দেওটি বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মোহাম্মদ হানিফ, সোনাইমুড়ী, নোয়াখালী প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবংতারেক রহমানের সুস্বাস্থ্য রোগ মুক্তি ও দোয়া কামনা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
শনিবার( ৬ এপিল) বিকেলে সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নে মুড়িগঞ্জ বাজারে প্রগতি স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেওটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন বাবুল এর সভাপতিত্বে ও সোনাইমুড়ী উপজেলা প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা শাহরিয়ার পিন্টুর উপস্থাপনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামাল . বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন . নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো দিদার হোসেন, নোয়াখালী জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক এডভোকেট মাহমুদুল হাসান শাকিল, অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা এডভোকেট খলিলুর রহমান, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল মনসুর সেলিম, দেলোয়ার হোসেন পিন্টু, মাসুদের রহমান, সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক রুবেল ভূইয়া, দেওটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো বাবলু ও মোহাম্মদ হানিফ, সাবেক সহ সভাপতি একলাছ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোঃ ইকবাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন সুজন, দেওটি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন বিপ্লব প্রমুখ।এই সময় দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি, কল্যাণ ও মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.