হোম » সারাদেশ » গাইবান্ধায় আশ্রয়ন প্রকল্পে বসবাসকারি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

গাইবান্ধায় আশ্রয়ন প্রকল্পে বসবাসকারি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

শাহজাহান সিরাজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার দেশের কোন মানুষ ভুমিহীন এবং গৃহহীন থাকবে না। তাদের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে। দেশের কোন মানুষকে না খেয়ে রাখা হবে না।
ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ হরিনসিংহা আশ্রয়ন প্রকল্পে বসবাসকারি ২৫০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, সদস্য শহিদুল ইসলাম শান্ত , আরিফা বেগম, সহকারী প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফ জাহান সিদ্দিকীসহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!