
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে নিষেধাজ্ঞা অমান্য করায় ১৫ টি নৌ-যান চালক কে গ্রেফতার করেছে নৌ- থানা পুলিশ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নৌ- থানা পুলিশ মামলা দায়ের করেছে । গ্রেফতারকৃতরা হলো মোঃ সোহরাব, রেনু মিয়া, মোঃ খোকন মিয়া, আমিনুল, মোঃ তোফাজ্জল, জাহাঙ্গীর, কাউছার মিয়া, আহাম্মদ আলী , রহিম আলী, মারুফ মিয়া, আলকাছ মিয়া, ফজলু মিয়া, হান্নান মিয়া, মোঃ এমরাজুল, আলী মিয়া।
আজ রোববার মেঘনা নদীতে বিআইডব্লিউটিএ ও নৌ- থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ভলগেট চালানোর দায়ে ১৫ টি ভলগেট কে আটক করে মামলা দায়ের করেছে নৌ- থানা পুলিশ।
নৌ- থানার অফিসার ইনচার্জ কেএম মনিরুজ্জামান জানান, ঈদ কে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৬ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীতে ভলগেট চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করায় ১৫ টি ভলগেট ও চালক কে আটক করা হয়েছে ।
আজ ৭ এপ্রিল তাদেরকে আটক করে ভৈরব নৌ পুলিশ ইউনিট। আটককৃতদের বিরুদ্ধে নৌ- থানা পুলিশ নৌ- আদালতে প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে । আমাদের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক