
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় ভিজিএফ কার্ডের মাধ্যমে গরীব ও দুঃস্থদের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, পৌর মেয়র মো. আলী আকসাদ ঝন্টু।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, প্যানেল মেয়র ইউসুফ হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. হারুনার রশীদসহ পৌর কাউন্সিলরবৃন্দ, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু বার্তা বাজার’কে জানান, এ ঈদে আলফাডাঙ্গা পৌরসভায় ৩ হাজার ৮১টি কার্ড বিতরণ করা হচ্ছে। প্রতিটি কার্ডের জন্য ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এ জন্য মোট ৩০.৮১ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল