
জাহিদ হাসান : কুষ্টিয়া ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় অভিজিত দেবনাথ (২০) নামে এক সাইকেল আরোহী ট্রাক চাপায় নিহত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে শহরের হালিমা বেগম একাডেমীর সামনে দৌলতপুর-ভেড়ামারা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় উৎস দেবনাথকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত অভিজিত দেবনাথ চাঁদগ্রাম ইউনিয়নের কোদালিয়া পাড়া গ্রামের শ্রী উজ্জল দেবনাথের ছেলে। সে কাঠের পুলে একটি জুয়েলারি দোকানে কর্মচারী (স্বর্ণকার) হিসাবে কর্মরত ছিলেন।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, হালিমা বেগম একাডেমীর সামনে সাইকেল আরোহীকে ট্রাক চাপা দেয়। ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাককে জব্দ করা হয়। তার আগে ঘাতক চালক পালিয়ে যায় । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া