
মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদরে দোহাজারী শাহী জামে মসজিদটির পুনঃনির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ এপ্রিল বুধবার সকালে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত শাহী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র মোহাম্মদ লোকমান হাকিম, মসজিদটির খতিব মাওলানা মুফতি আহমদ হোসাইন আলকাদেরি (মা.জি.আ.), নাহার বিল্ডার্স চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি।
এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রিয়াদ হোসেন, পৌর কাউন্সিলর ও দোহাজারী পৌরসভা আ.লীগ সহ-সভাপতি মোহা. শাহ্ আলম, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এম এ মোনাফ, মোঃ আবু, আনিসুর রহমান, নাজিম উদ্দীন, কামরুল হাসান মিন্টু, দোহাজারী পৌরসভা ঠিকাদার সমিতির সভাপতি মোঃ মনসুর আলী, জাহাঙ্গীর আলম, আলী আজম লিটন, আরিফুল ইসলাম সুমন, খাইরুল ইসলাম, নুরুদ্দীন প্রমূখ। উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল