
রায়হান আলীঃ বুধবার উল্লাপাড়ায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চত্ত¡রে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ। এই ইউনিয়নের ২ হাজার ৫৮৮ জন দুস্থ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।
এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খান, পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের আহŸায়ক জয়নাল আবেদীন বাবলু, ইউপি সচিব রাফিজুল ইসলাম, ইউপি সদস্য নাসির হোসেন, মানিক রতন, পঞ্চক্রোশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ