হোম » সারাদেশ » কুড়িগ্রামের রৌমারীতে মাদক কারবারিদের কুকর্মের প্রতিবাদ করায় সাংবাদিকের উপর হামলা 

কুড়িগ্রামের রৌমারীতে মাদক কারবারিদের কুকর্মের প্রতিবাদ করায় সাংবাদিকের উপর হামলা 

কুড়িগ্রামপ্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে এলাকায় মাদক, জায়গা দখল, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনসহ নানা কুকর্মের প্রতিবাদ করায় সাংবাদিক আনিছুর রহমানের উপর হামলা করেছে মাদক কারবারি, সহযোগি ও পৃষ্টপোষকরা। আহত সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
গতকাল মঙ্গলবার (৩ এপ্রিল)রাত সোয়া ৯টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক ও সুধিমহলে  নিন্দার ঝড় উঠেছে । নির্যাতনের শিকার ওই সাংবাদিক বাদি হয়ে রাতেই মাদক মামলার  আসামী নুরুন্নবী (৩৮), হত্যা মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামী শাখাওয়াত হোসেন সবুজ (৫৭) ও জাকির হোসেন (২৭) নামের তিনজনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত সাংবাদিক আনিছুর রহমান অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাতে তারাবি নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আপেলের চা’র দোকানের সামনে আসা মাত্রই পথরোধ করে এলাকার মাদক সম্রাট নুরুন্নবী ও তার পৃষ্টপোষক শাখাওয়াত হোসেন সবুজ ও প্রধান সহযোগি জাকির হোসেন অতর্কিতভাবে আমার উপর সন্ত্রাসী হামলা চালায় এবং বেধরক মারপিটসহ শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে এসআই তাজুলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পরিদর্শণ করেন।
সাংবাদিক আনিছুর রহমানের ছোট বোন পারভীন আক্তার অভিযোগ করে বলেন, আমার ভাই ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি যাদুরচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক তিনটি কমিটিতে প্রচার সম্পাদক, ধমর্ীয় বিষয়ক সম্পাদক ও সহসভাপতির পদে ছিলেন। সাংবাদিকের উপর হামমলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
শাখওয়াত হোসেন সবুজ বলেন, সাংবাদিক আমার সম্পর্কে যা বলিয়াছে তা মিথ্যা.বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।রৌমারী ওসি তদন্ত মুশাহেদ হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!