
আওয়াজ অনলাইন : ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা মোতাবেক পল্লী সঞ্চয় ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ মোঃ জামিনুর রহমানের অবসর উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে চাকরির মেয়াদ আগামী ০২(দুই) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে সরকার।
অদ্য ০২/০৪/২০২৪ খ্রিঃ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব প্রদান করা হয়। তার এ মেয়াদ বৃদ্ধিতে পল্লী সঞ্চয় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন