প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ণ
পঞ্চগড়ে ভুয়া ম্যাজিস্ট্রেট সহ আটক তিন

আল মাহমুদ দোলন : ম্যাজিস্ট্রেট সেজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার অভিযোগে পঞ্চগড়ে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
০২/০৪/২৪ ইং মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা শহরে স্যামসাং শো-রুমের তৃতীয় তলায়, বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটি নামের কার্যালয় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সংগঠনের কয়েকজন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটি পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো: মফিজুল ইসলাম, সহসভাপতি মো: আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: সাদেকুল ইসলাম। তিনজনের মধ্যে ম্যাজিস্ট্রেটের ভূমিকা পালন করতেন আমিনুল ইসলাম, এমনটা জানিয়েছেন ভোক্তারা ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.