
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি : ঈদ উপলক্ষে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে প্রেসক্লাব হল রুমে ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহের এলাহী নিজ অর্থায়নে ক্লাবের সদস্যদের ঈদুল ফিতরের বাড়তি আনন্দ দিতে এই সব উপহার দেন।
বিতরণ উপলক্ষে বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক নোসরতে খোদা রানা,যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, সাংস্কৃতিক সম্পাদক বাদল হোসেন, সাংবাদি মোকাদ্দেস হায়াদ মিলন সহ আরো অনেকে। এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান