
শাহজাহান সিরাজ : গাইবান্ধার পলাশবাড়ি আদর্শ শিশু সনদ এতিমখানা মিলনায়তনে শনিবার এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসকে হোম ডিজাইন অ্যান্ড কনসালটেন্সির সহযোগিতায় ও প্লানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা গাইবান্ধা জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
আদর্শ শিশু সনদ এতিমখানার সভাপিত মাওলানা আব্দুল মান্নানের সভাপিতত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন প্লানার্স অ্যান্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থার জেলা সহ-সভাপিত ও পলাশবাড়ি এস.কে হোম ডিজাইন অ্যান্ড কনসালটেন্সির প্রতিষ্ঠাতা পরিচালক সোহরাব আলী শাহীন, প্লানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থার জেলা সাধারণ সমপাদক প্রকৌশলী রোকন উদ দৌলা, সাংগঠনিক সমপাদক সুকান্ত বিশ্বাস, সমাজ কল্যাণ সমপাদক আমজাদ হোসেন, ক্যাশিয়ার চমক কুমার সরকার, দপ্তর সমপাদক প্রকৌশলী ফজলে রাব্বী, উপদেষ্টা সামস উদ্দীন আনোয়ার প্রমুখ। দোয়া পরিচালনা করেন উক্ত মাদরাসার পেশ ইমাম।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য