
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশিয় তৈরী একটি বন্দুক।গ্রেপ্তার কামাল হোসেন (২৬) সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ উত্তর মাঝেরপাড়ার নুরুল ইসলামের ছেলে।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, শনিবার ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ায় এ অভিযান চালানো হয়।
সাজ্জাদ হোসেন বলেন, ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ায় কতিপয় লোকজন অস্ত্রের চালান লেনদেনের জন্য অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে সন্দেহজনক এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে ধৃত করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তার ব্যক্তির দেহ তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী একটি বন্দুক জানান তিনি।
সাজ্জাদ জানান, গ্রেপ্তার ব্যক্তি একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ি। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী