হোম » সারাদেশ » দৌলতপুর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দৌলতপুর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১শে মার্চ রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভ টিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, থানা অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার আদিত্য, সহকারী কমিশনার ভূমি, এস এম ফয়েজ উদ্দিন, প্রেসক্লাবে সভাপতি মোঃ শাহ আলম , বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ মাসুদুজ্জামান, ভারপ্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা মাসুদুর রহমান, সরকারি মতিলাল ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রহুল ,জিয়ণপুর ইউপি চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন,কলিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইদ্রিস আলী, খলসী ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, বাগুটিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, সরকারি মতিলাল ডিগ্রী কলেজের প্রভাষক রহুল আমিন, কৃষি অফিসার রেজাউল হক,শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, মাধ্যমিক শিক্ষা অফিসার এমদাদুর রহমান তালুকদার,দৌলতপুর বাজার বণিক সমিতির সভাপতি বাবুল আক্তার টিপু ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিকচন্দ্র রুদ্র, আনসার ভিডিপি কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
আইনশৃঙ্খলা সভায় বাল্যবিবাহ, মাদক নিয়ন্ত্রণ প্রতিরোধ, ইভটিজিং সহ দৌলতপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!