
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকের বাজার খ্যাত ‘বয়রাতলা’ এলাকায় অভিযান চালিয়েছে থানা পুলিশ। অভিযানে মাদকের ডিলার মালা বেগম(৩৫) ও তার স্বামী সুমন শেখ(৪২) আটক হয়েছে। তাদের নিকট থেকে পুলিশ ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। শনিবার বেলা ১টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন পুলিশের একটি বড় বহর নিয়ে আকস্মিকভাবে বয়রাকতলায় মাকদ বিক্রেতাদের আকড়ায় অভিযান চালান।
এ বিষয়ে থানার ওসি বলেন, পেশাদার কিছু মাদক বিক্রেতা বয়রাতলা এলাকায় নিয়মিত কেনাবেচার আসর জমায় এমন সংবাদের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালানো হয়। এতে মালা বেগম ও তার কথিত স্বামী সুমন শেখ গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
আটক মালা বেগমের বিরুদ্ধে মাদক আইনে মোরেলগঞ্জ থানায় ১১টি ও সুমনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে বলে থানার সেকেন্ড অফিসার এস আই মিঠুন খান জানিয়েছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান