
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার রেললাইনের চকরিয়া অংশে ট্রেনে কাটা পড়ে এক কিশোরী নিহত হয়েছে। নিহত জান্নাতুল ফেরদৌস অনিকা (১৪) খুটাখালীর মেধাকচ্ছিয়া ৩নং ওয়ার্ড এর বাসিন্দা শহিদুল্লাহর মেয়ে।
বুধবার (২৭ মার্চ) সকালে খুটাখালী এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আওয়াল জানান, ভোরে সেহরি খাওয়ার পরে নামাজ শেষে রেল লাইনে হাঁটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
এদিকে গত রোববার ডুলাহাজারা রেল ক্রসিংয়ে গাছ বোঝাই নসিমন আটকে পড়ে রেলের সাথে সংঘর্ষ হয়। এতে কোনো হতাহত হয়নি । এর আগে বরইতলিতে মোহাম্মদ শাহ আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়াও বিভিন্ন সময় ট্রেনে কাটা পড়ে গবাদি পশু মারা যাওয়ার ঘটনা ছিল।
রেলওয়ের ডুলহাজারা স্টেশন মাস্টার আব্দুল মান্নান চৌধুরী জানান, দুর্ঘটনা এড়াতে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে। চট্টগ্রাম -কক্সবাজার রেললাইন দিয়ে দৈনিক চারটা ট্রেন যাওয়া আসা করে। তাই এসময়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন রেলের এ কর্মকর্তা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান