হোম » সারাদেশ » গাইবান্ধায় ক্যান্সার কিডনিসহ বিভিন্ন রোগীদের মধ্যে সহায়তার চেক বিতরণ করেন শাহ সারোয়ার কবীর এমপি

গাইবান্ধায় ক্যান্সার কিডনিসহ বিভিন্ন রোগীদের মধ্যে সহায়তার চেক বিতরণ করেন শাহ সারোয়ার কবীর এমপি

শাহজাহান সিরাজ : গাইবান্ধা সদর উপজেলা প্রশাসন ও জেলা সমাজসেবার উদ্যোগে বুধবার ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য শাহ্‌ সারোয়ার কবীর। 
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল রাসেল, সদর উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ, ইউপি চেয়ারম্যানবৃন্দ। উল্লেখ্য ৩৫ জন রোগীর মধ্যে ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
পরে উপজেলা প্রশাসন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ, অস্বচ্ছল পরিবার নদী ভাঙন কবলিত মানুষের মধ্যে ৪৬ বান্ডিল ঢেউটিন ও তাদের প্রত্যেক পরিবারকে ৩ হাজার করে নগদ টাকা বিতরণ করা হয়।
এছাড়াও সংসদ সদস্য শাহ্‌ সারোয়ার কবীর অসহায় দুস্থ ও দরিদ্র প্রতিবন্ধীদের মধ্যে ১৮টি হুইল চেয়ার এবং ৩টি বাই-সাইকেল বিতরণ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!