প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৪, ৩:০৯ অপরাহ্ণ
০১টি বিদেশি পিস্তল, ০১টি ওয়ান শুটার গান, ০২টি ম্যাগাজিন এবং ০৬ রাউন্ড গুলি সহ ০১ জন অস্ত্র র্যাবের অভিযানে গ্রেফতার

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ র্যাব-৫, সিপিসি-১ এর নিকট গোয়েন্দা তথ্য আসে যে, রাজশাহী থেকে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা এলাকায় অবস্থান করছে। গোপন তথ্যের ভিত্তিতে সাদা পোশাকে গোয়েন্দা দল ও একটি চৌকস আভিজানিক দল তৎক্ষণাৎ উক্ত এলাকায় গমন করে এবং প্রাপ্ত গোপন তথ্য এর উপর নির্ভর করে বিবরণ মোতাবেক সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি বৃদ্ধি করে।
পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বেলা বাজার চৌরাস্তা মোড়স্থ এলাকায় অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় একটি অটোরিক্সার গতিবিধি সন্দেহ জনক হলে অটোরিক্সা থামিয়ে তল্লাশীকালে অটোতে থাকা যাত্রীর শরীর তল্লাশী করে তার কোমরে গোজা অবস্থায় উল্লেখিত আলামত সমূহ উদ্ধার করা হয়।
২৬ মার্চ ২০২৪ ইং তারিখ ১৮:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বেলা বাজার চৌরাস্তা মোড়স্থ এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী ১। মোঃ হাসান আলী (১৯), পিতা-মোঃ আনিছুর রহমান, মাতা-মৃত হাসেনা বেগম, সাং-আছিনপুর, ডাকঘর-ভবানীগঞ্জ, থানা-বাগমারা, জেলা-রাজশাহীকে বিদেশি পিস্তল-০১টি, ওয়ানশুটারগান-০১টি, ম্যাগাজিন-০২টি এবং গুলি-০৬ রাউন্ড সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ গোমস্তাপুর মামলা রুজু করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.