
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : ফেন্সিডিল নিয়ে খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের মৃত ফরমান আলীর ছেলে ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৩৫) ও গুনেরগাঁতী গ্রামের আহজাজ্ব মৃত আব্দুল হাকিম খানের ছেলে মানিক খান (৩৬)।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ টাউন সার্ভিস (১নং ফাঁড়ির) ইনচার্জ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি সুত্রে জানা যায়, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে গত (২২ মার্চ) শহরের জানপুর ঈদগাহ মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে অবৈধ ৮ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। এসময় খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও মানিক খান নামের দুই মাদক কারবারীকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতে প্রেরণ করা হয়।খোঁকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসমাইল হোসেন আটক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা