
শাহজাহান সিরাজ: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষে সোমবার আজিজুল হক (৬৫) নামে এক ব্যক্তি বৃদ্ধ নিহত ও ৮ জন আহত হয়েছেন। নিহত আজিজুল হক ওই গ্রামের কাচু মিয়ার ছেলে।
জানা গেছে, সোমবার সকালে বজরা গ্রামের কাচু মিয়ার ছেলে আজিজুল হক ও আব্দুর রহমানের ছেলে জহুরুল হকের লোকের মধ্যে জমি নিয়ে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জহুরুল হকসহ উভয়পক্ষের ৯ জন আহত হয়। স্বজনরা জহুরুল হকসহ তার পক্ষের আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এসময় কর্তব্যরত চিকিৎসক আজিজুল হককে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন- হাসান মিয়া, সোহেল মিয়া, রাজু মিয়া, জহুরুল হক, আবু বক্কর সিদ্দিক, শহিদুল ইসলাম, আলেমা বেগম ও আঞ্জুয়ারা বেগম।
এব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, এ ঘটনায় নিহত আজিজুল হকের ছোট ভাই রাজু মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আলেমা বেগম ও আঞ্জুয়ারা বেগম নামে দুজনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী