
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের পশ্চিমে ঘটিভাঙা এলাকায় প্যারাবন ধ্বংস করে লবণ মাঠ চিংড়িঘের তৈরি করা হচ্ছে। বন বিভাগ ও উপজেলা প্রশাসন কয়েক দফায় অভিযান চালানোর পরও প্যারাবনের গাছ কাটা থামছিলনা সেখানে। গত কয়েক মাসে ওই এলাকায় প্যারাবনের প্রায় ২০০ একর জায়গা দখল করে আওয়ামীলীগ বিএনপি একাট্টা হয়ে
চিংড়িঘেরের জন্য খননযন্ত্র স্কেভেটর দিয়ে বাঁধ নির্মাণ করা আসছিল। সেখানে কাটা হয়েছে প্যারাবনের অন্তত কয়েক লাখ বাইনগাছ। অবশেষে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদের পর বিশাল প্যারাবন কেটে নদীর চর দখল করে লবণ মাঠ ও চিংড়ী ঘের তৈরীর সময় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
আজ ২৩ মার্চ (শনিবার) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৩ ঘন্টাব্যাপি সমতলের অদুরে সাগরে গিয়ে এ অভিযান চালানো হয়।

জানাগেছে, দীর্ঘদিন ধরে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা চ্যানেলে শ্রমিক দিয়ে প্যারাবন নিধন করে খননযন্ত্র স্কেভেটর দিয়ে মাটি কেটে চিংড়ী ঘের নির্মাণের জন্য বাঁধ তৈরী করছিল প্রভাশালীরা।
মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মীকি মারমার নেতৃত্বে কোষ্ট গার্ড ও থানা পুলিশের সহায়তায় অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তাজবীর হোসেন।
প্রশাসন আসার খবর পেয়ে প্যারাবন নিধনকারীরা পালিয়ে গেলেও বন নিধনযজ্ঞের বেশ কিছু আলামত ও তথ্য সংগ্রহ করেন প্রশাসন। এসময় গড়ে তুলা চিংড়ি প্রকল্পের পাশ থেকে বালি উত্তোলনের দায়ে ২ ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের অভিযানিক দলটি।

এদিকে নামে মাত্র অবৈধভাবে গড়া উঠা একটি চিংড়ি ঘেরের অভিযান চালালোও অবৈধ দখল উচ্ছেদ করতে পারেনি অভিযানিক দল। বাঁধ কেটে দিলেও বাকি গুলোতে সংশ্লিষ্ট প্রশাসন অভিযান কবে হবে সেটা দেখার অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তাজবীর হোসেন পূর্বকোণকে বলেন, প্যারাবন কেটে গড়ে উঠা চিংড়ি ঘেরে অভিযান চালিয়েছি তবে কাউকে আটক করা সম্ভাব হয়নি। এসময় বালি উত্তোলনের দায়ী ২ ব্যবসায়ীকে ৩ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবেবলে জানান এ কর্মকর্তা।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ