
শাহজাহান সিরাজ : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মজুমদারহাটের অদুরে সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কে শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলের ধাক্কায় আজাহার আলী (৬৬) নামে একবৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আজাহার আলী উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে এবং স্থানীয় আহলে হাদিস মসজিদ কমিটির সেক্রেটারী ছিলেন।
জানা গেছে, সন্ধ্যায় আজাহার আলী ইফতার করার জন্য বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন। বাড়ির সামনে আঞ্চলিক মহাসড়কে গেলে একটি মোটরসাইকেল তাকে স্বজোরে ধাক্কা দিলে আজাহার আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান