
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ব্যাটারিচালিত ভ্যানে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানের চালক নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার ভেমটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন পীরগঞ্জ উপজেলার বীরহলী গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম জানান, সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান অশ্রু প্রাইভেট কার নিয়ে নিজ বাড়ি বীরহলীতে যাওয়ার পথে ভেমটিয়া নামে এলাকায় সিমেন্ট বোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক বেলাল হোসেন মারা যান।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা