
মোস্তাফিজুর রহমান,নাটোর প্রতিনিধি: আল তাজিদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে উত্তরের জেলা বগুড়া ও নাটোরে রিকশাচালক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নে তাজিদ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রায় ২০০ জন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার কার্যক্রম বিতরণ পরিচালনা করেন আল তাজিদ ফাউন্ডেশন এর নাটোর জেলা প্রতিনিধি শাহাদৎ উল্লাহ নূর সুমন। এসময় তিনি বর্তমানে দ্রব্যমূল্যর যে দাম তাতে অসহায় গরিব মানুষের জীবন যাপন দুর্বিষহ হয়ে পড়েছে। তাই তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আল তাজিদ ফাউন্ডেশন পথচারী ও রিকসা চালকদের মুখে হাসি ফোটানোর জন্য এই উদ্যোগ গ্রহন করেছে।

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা