হোম » সারাদেশ » বগুড়ায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীর  গ্রেপ্তার 

বগুড়ায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীর  গ্রেপ্তার 

বগুড়া প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রংপুর হতে পাবনাগামী একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২২-৩৩২২) মাদকদ্রব্য গাঁজা বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে  বৃহস্পতিবার (২১ই মার্চ) সকাল ৮ টায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলা বাঘোপাড়া এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কালিকাপুর শোলমারী গ্রামের  আসহাব আলীর ছেলে মাদক ব্যবসায়ী মজিদুল ইসলাম (৩৩), দক্ষিণ মশরত মদাতি গ্রামের মৃত সাইদুর রহমান এর ছেলে মাদক ব্যবসায়ী মামুন মিয়া (৩৯), রফিকুল ইসলাম এর ছেলে মাদক ব্যবসায়ী আজিজুল হক (২৩), কে চালিত ট্রাকে বিশেষ কায়দায় রক্ষিত ১৫.৫ কেজি গাঁজা, ৫ টি মোবাইল ও ৫ টি সীমসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!