হোম » সারাদেশ » বগুড়ায় মহাসড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদা উত্তোলনকারী গ্রেপ্তার ৩

বগুড়ায় মহাসড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদা উত্তোলনকারী গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামস্থ  বগুড়া-ঢাকা মহাসড়কের উপর কতিপয় ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি প্রদর্শন করিয়া বিভিন্ন যানবাহন হইতে চাঁদা উত্তোলন করছে।
এই গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সাজাপুর গ্রামস্থ  রাস্তার উপর অভিযান পরিচালনা করে দুপচাঁচিয়া থানার  তালোড়া উওর পাড়া গ্রামের ছাত্তার আলী এর ছেলে সাইফুল ইসলাম (৪৭), বেতগাড়ী গ্রামের মৃত মজিবর রহমান এর ছেলে মহিদুল ইসলাম (২৯), ও শাজাহানপুর থানার সুজাবাদ গ্রামের আব্দুল্লাহ এর ছেলে মোঃ রিপন (২৬), কে চাঁদাদাবী আদায়ের ১টি রশিদ বহি, ১টি টর্চ লাইটসহ গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, ধৃত আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ দিয়ে পণ্যবাহী ট্রাকের ড্রাইভারের নিকট হতে টাকা উত্তোলনের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!