
এম ওয়াসিম, ভৈরব, (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে পাট অধিদপ্তর ও কৃষি আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে – বন্ধু হল রুমে পাট অধিদপ্তর ও কৃষি অফিস যৌথভাবে ২ হাজার ২শ ৫৪জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেককে ১ কেজি করে বিনামূল্যে পাট বীজ ও ১২ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরন করা হয়।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আশরাফ আলী ভূইয়াঁ, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সরকার পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে কৃষকদের মাঝে এ বীজ বিতরন করছেন । তবে কৃষকরা যেন বীজ নিয়ে জমিতে রোপন করে এবং পাটের আবাদ বৃদ্ধি করে পাটকে আবারো তার সোনালী অতীত ফিরে আনতে আহবান জানান।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান