
মোঃ আবদুল মুনাফ পিন্টু : দাগনভূঞায় মাংস প্রক্রিয়াজাতকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রশিক্ষণ কক্ষে রাজস্ব অর্থায়নে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: মোজাম্মেল হক।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রাকিবুল ইসলাম।
এসময় উপজেলার ২৫ জন প্রক্রিয়াজাতকারী এ প্রশিক্ষণে অংশ নেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক