হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতির অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সরিষাবাড়ীতে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতির অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে কামরাবাদ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শাকিলা ইয়াসমিন শিখার অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছে।

বুধবার(২০ মার্চ) উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামের আব্দুল্লাহর মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্রামের কয়েক’শ নারী পুরুষ ও শিশু অংশ গ্রহণ করে।

ভুক্তভোগী কয়ড়া গ্রামের সর্বস্তরের জনগনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন আলমগীর ম্যাম্বার, পাপিয়া, রুবেল মিয়া, জমির উদ্দিন প্রমূখ।

এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার কয়ড়া গ্রামের সৌদী প্রবাসী বিপ্লব হোসেনের স্ত্রী শাকিলা ইয়াসমিন (শিখা) স্বামীর বিদেশে থাকার সুযোগে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। গ্রামের বিভিন্ন পরিবারের পুরুষদের সাথে পরকিয়া সম্পর্ক করিয়া সেই পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। গ্রামবাসী তাকে একাধিকবার
সংশোধন করার অনুরোধ করলে উল্টো মামলা করে হয়রানির হুমকী দেয়। শিখার হাত থেকে গ্রামের শান্তি শৃংখলা বজায়, গ্রামে নৈতিকতা রক্ষা এবং স্থানীয় যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষার দাবী নিয়ে এলাকাবাসী পক্ষে খোকা মিয়া ও আলমগীর হোসেন সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন বলে জানাগেছে।

এর জের ধরে গত শুক্রবার (১৫ মার্চ) হেনস্থা ও বসতঘরে ভাংচুর লুট এবং তার পরিবারের ৩ সদস্যকে মারধর করার ঘটনায় সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শাকিলা ইয়াসমিন (শিখা)। মামলায় কয়ড়া গ্রামের নাজিম উদ্দিন (২৭) কে প্রধান বিবাদী এবং একই গ্রামের রুবেল মিয়া (৩৮), আমিনুল ইসলাম সোহাগ (২৮), পৌর সভার মাইজবাড়ী গ্রামের সুলতান মাহমুদ এর স্ত্রী চামেলী বেগম (৪০) সহ আরও অজ্ঞাত নামা ৫/৬ জন বিবাদী করা হয়েছে। এ ঘটনায় গ্রামের মানুষ শিখার অসামাজিক কার্যকলাপ প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এ মানববন্ধনের আয়োজন করে। গ্রামের বিভিন্ন বয়সী মানুষ ব্যানার, ফেষ্টুন, প্লেকার্ডে বিভিন্ন দাবী জানায়।

গ্রামের মাসুদ রানা মাসুম বলেন, আমাদের গ্রামের ইজ্জত আর রইলো না! আমাদের কয়ড়া গ্রামের মুরুব্বি দের নিকট অনুরোধ জানাচ্ছি এই মহিলাকে গ্রাম থেকে বের করে দেন। এর সাথে আরো যাহারা জড়িত তাদের কেউ গ্রাম থেকে বের করে দিয়ে আমাদের মান-সম্মান রক্ষা করুন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!