
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সারকারখানায় কর্মরত আনসারদের সাথে ময়মনসিংহ রেঞ্জএর উপ মহাপরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এর ব্যানারে যমুনা সার কারখানার এমপ্লয়ীজ ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। “শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জ এর উপমহাপরিচালক ড. মোঃ সাইফুল রহমান।
সরিষাবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুবেদা বেগমএর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, জামালপুর জেলা কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমান, শেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম। এ সময় উপজেলা প্রশিক্ষক রাজু রায়হানসহ যমুনা সারকারখানায় কর্মরত আনসারবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সারকারখানায় কর্মরত আনসার ক্যাম্পের আইন শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আদেশ ও নির্দেশনা প্রদান
করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জ এর উপমহাপরিচালক ড. মোঃ সাইফুল রহমান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল