
আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ- ঢাকা থেকে প্রকাশিত অসহায় মানুষের আপোষহীন ভাবে কথা বলে দেশে সুনাম অর্জনকারী জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ প্রতিষ্ঠার পর অল্পদিনেই জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে ৮বছর বস্তুনিষ্ঠতার মাধ্যমে সংবাদ পরিবেশন করে আসছে।সাফল্যের ধারাবাহিকতায় ভালুকায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকাটির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রমজানের পবিত্রতা রক্ষা করে কেঁক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯শে মার্চ মঙ্গলবার সন্ধায় মল্লিকবাড়ীতে আলোকিত মিডিয়া সেন্টারে উক্ত আয়োজন করা হয়।এসময় শহীদ রিয়াজ উদ্দিন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মৌলভী আঃ সালাম (কিডনী হুজুর),মোঃ তাইজুল ইসলাম,মোঃ নাছির উদ্দীন,দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিনিধি,সাবেক মল্লিকবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাদিক হোসাইন,রাকিব,তারিফ,সাকিব, শুভ,আঃ হামিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ,সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন,ভালুকায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা আমাদের অনেক পাঠকের কাছে অত্যন্ত প্রিয় একটি পত্রিকা।সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দৈনিক গণমানুষের আওয়াজ সবসময় বস্তুনিষ্ঠতা বজায় রাখার চেষ্টা করে।একই সঙ্গে সত্য তুলে ধরতে আপসহীন ভূমিকা পালন করে আসছে।এ পত্রিকার প্রতিবেদনে দল-মত নির্বিশেষে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখায় সবার প্রশংসা অর্জন করেছে।আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে,এটাই আমাদের বিশ্বাস।এসময় পত্রিকাটির সম্পাদক মন্ডলী সহ সকলের সাফল্য কামনা করেন সবাই।