
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কর্তন, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বন্যাকান্দি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের নিয়ে কেক কর্তন, ইফতার, এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লাপাড়া প্রতিনিধি মোঃ রায়হান আলীর আয়োজনে এই অনুষ্ঠানে শুধুমাত্র এতিম শিশু এবং কুরআনের হাফেজ ছিলো নিমন্ত্রিত অতিথি। ইফতার শেষে এতিম শিশু এবং কুরআনের হাফেজদের জন্য খাবারের আয়োজন ছিলো। সবাই দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার দীর্ঘ সফলতা কামনা করেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু