প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৪, ১১:০৯ অপরাহ্ণ
এতিমদের নিয়ে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কর্তন, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বন্যাকান্দি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের নিয়ে কেক কর্তন, ইফতার, এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লাপাড়া প্রতিনিধি মোঃ রায়হান আলীর আয়োজনে এই অনুষ্ঠানে শুধুমাত্র এতিম শিশু এবং কুরআনের হাফেজ ছিলো নিমন্ত্রিত অতিথি। ইফতার শেষে এতিম শিশু এবং কুরআনের হাফেজদের জন্য খাবারের আয়োজন ছিলো। সবাই দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার দীর্ঘ সফলতা কামনা করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.