
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উনছিপ্রাং এলাকায় সবজি বিক্রির বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে রোজাদার কৃষককে বেধড়ক মারধরের পর হত্যা করা হয়েছে । নিহত মোক্তার আহমেদ (৫৬) উপজেলার হোয়াইক্ষং ইউনিয়নের উনছিপ্রাং এলাকার বাসিন্দা মৃত আব্দুল কাদের এর ছেলে। রোববার (১৭মার্চ) ভোর ৫টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
নিহত পরিবার সূত্রে জানা যায়, মোক্তার উনছিপ্রাং এলাকায় সবজি বিক্রি করে দিনাতিপাত করেন।কিছুদিন পূর্বে ওই এলাকার বাসিন্দা বাদশা ওরফে পেটু বাদশা মোক্তারের কাছ থেকে বাকিতে কিছু সবজি কিনে নিয়ে যায়। গতকাল (১৬মার্চ)শনিবার সবজির বকেয়া টাকা চাইতে গেলে বাদশা উত্তেজিত হয়ে উঠে । টাকা চাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় । একপর্যায়ে মোক্তারকে এলোপাতাড়ি চড়থাপ্পড় ও কিল ঘুষি মারতে থাকেন বাদশা । মারধরের পর জ্ঞান হারিয়ে ফেলেন মোক্তার।স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেন। গভীর রাতে তিনি শারীরিকভাবে বেশি অসুস্থ হয়ে পড়লে, তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে মোস্তফা বলেন, আমার বাবা খুনির কাছে মাফ চেয়েও ক্ষমা পাইনি। রোজাদার অবস্থায় তিনি মার খেয়েছেন। চিৎকার করে আকুতি জানালেও রক্ষা পাইনি বাদশার হাত থেকে। আমি বাবা হত্যার বিচার চাই। খুনির দৃষ্টান্তমূলক শাস্তি আশা করবো।
রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি ওসমান গণি বলেন, এঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা