প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৪, ৩:০৬ অপরাহ্ণ
বাঘায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। আজ ১৭ মার্চ জাতীয় শিশু দিবস। যদিও এই দিনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন হিসেবেই বাঙালি জাতির কাছে বেশি সুপরিচিত।
আজ রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় স্থানীয় এমপি আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলমের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাঘা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। ওই র্যালি শেষে উপজেলা পরিষদের শহিদ মিনার চত্বরে নির্বাহী অফিসার তরিকুল ইসলামের এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ,বাঘা উপজেলা চেয়ারম্যান অ্যাড: মো লায়েব উদ্দিন লাভলু , উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মোকাদ্দেস আলী ও মহিলা ভাইস-চেয়ারম্যান মোসা ফাতেমা খাতুন ,(লতা) সহকারি কমিশনার (ভূমি) মো. জুয়েল আহম্মেদ , ওসি মোঃ আমিনুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল , বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বাংলাদেশে আন্তর্জাতিক বা বিশ্ব শিশু দিবস পালন হলেও জাতীয় শিশু দিবস ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে। ১৯৯৭ সাল থেকেই দিবসটি পালন শুরু হয়। পরবর্তী সময়ে এ দিনটিকে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়।
শিশুদের প্রতি বঙ্গবন্ধুর দরদ ছিল অপরিসীম। শিশুদের খুবই ভালোবাসতেন তিনি। তার জন্মদিনে তিনি শিশুদের সঙ্গে কাটাতে পছন্দ করতেন। ওইদিন শিশুরা দলবেঁধে তাকে শুভেচ্ছা জানাতে যেত। এসব সার্বিক বিষয় বিবেচনা করে বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়েছিল। এরপরেই বঙ্গবন্ধুর জন্মদিনকে শিশুদের জন্য উৎসর্গ করে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশকে শিশুদের জন্য নিরাপদ আবাসভূমিতে পরিণত করার শপথ নিতেই বঙ্গবন্ধুর জন্মদিনে বাংলাদেশে পালিত হয় জাতীয় শিশু দিবস।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.