হোম » সারাদেশ » বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

শাহজাহান সাজু কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪। রবিবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের অফিসে ও সকাল সারে ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে  বিনম্র শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন করা হয়।
জাতীয় শিশু দিবস ও স্বাধীনতার মহান স্থপতির জন্মদিনের তাৎপর্যপূর্ণ দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যাস্তের পর সৌন্দর্য বন্ধন সাজসজ্জা এবং আলোকসজ্জা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি-আধা-সরকারি, স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি। পরে হোসেনপুর  উপজেলা পরিষদ চত্বরে ও  জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়।
দুপুরে দরিদ্র জনগোষ্ঠী, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং মসজিদ, মন্দির, গীর্জা সহ সকল উপাসনালয়ে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে ,উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এম কম, সহকারী কমিশনার ভূমি  নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আশরাফ হোসেন কবির, সাবেক সাধারন সম্পাদক শাহ্ মাহবুবুল হক, থানার অফিসার ইনচার্জ ওসি নাহিদ হাসান সুমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইফতিয়াক হোসাইন উজ্জ্বল । আরও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমীক লীগের আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ন আহবায়ক তাজ উদ্দিন তাজ, আওয়ামী নেতা হাকিম তানিম প্রমুখ। সাংবাদিকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!