হোম » সারাদেশ » চিনিকলের সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও রংপুর বেতারের সাবেক শিল্পী নাজমুল ইসলামের ইন্তেকাল

চিনিকলের সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও রংপুর বেতারের সাবেক শিল্পী নাজমুল ইসলামের ইন্তেকাল

গোলাম রব্বানী দুলাল, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : জয়পুরহাট চিনিকলের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এবং রংপুর বেতারের সাবেক বেতার শিল্পী নাজমুল ইসলাম (৮০) ইন্তেকাল করিয়াছেন।

(১৬ মার্চ) শনিবার সকালে সান্তাহার শহরের হার্ভে স্কুল এলাকার বাসায় গোসল করতে গিয়ে গোসলখানায় পা ফসকে পড়ে যান তিনি এবং ঘটনাস্থলেই ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের মৃত হসরত আলীর বড় ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে’সহ বহু আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। নাজমুল ইসলাম দৈনিক প্রথম আলো পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি খায়রুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পার বড় ভাই ।

শনিবার মরহুমের প্রথম নামাজে জানাজা নামাজ বাদ আসর নিজ গ্রাম সান্তাহার ইউনিয়নের দমদমা ঈদগাহ মাঠে ও বাদ মাগরিব কলসা আহসানউল্লাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুমের স্ত্রীর কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!