প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৪, ৪:১৮ অপরাহ্ণ
ফুলবাড়ীতে তিনটি ইট ভাটায় অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকার জরিমান

মো. মোরসালিন ইসলাম: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় তিনটি ইট ভাটায় অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকার জরিমান আরোপ করেন।
শনিবার ( ১৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ও দিনাজপুর সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তরের অফিসার সহ তিনটি ইটভাটায় মেসার্স রহমান ব্রিকস, মেসার্স আমিন ব্রিকস, মেসার্স এম ইসলাম ব্রিকসকে ইট পোড়ানোর লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও কৃষি জমির মাটি ব্যবহারের অনুমতি না থাকায় ৫ লক্ষ টাকার জরিমানা করেন। ইট ভাটার সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
অভিযানে উপস্থিত ফুলবাড়ী থানার পুলিশের এ এস আই শহিদুল ও ফায়ার সার্ভিসের চৌকস টিম। উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, আমাদের এই অভিযান চলমান থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.