
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইকে (৩৬) কুপিয়েছে সন্ত্রাসীরা। একই সময়ে যুবলীগ নেতা বেলাল উদ্দিন কামরান (২৮) কে কুপিয়েছে। দুইজনের মাথা ও শরীরের বিভিন্ন অংশে দা ও কিরিছ দিয়ে আঘাত করায় মূমুর্ষ অবস্থায় চমেকে প্রেরণ করা হয়েছে।
বর্তমানে চকরিয়া পৌরশহরে থমথমে বিরাজ করছে। এঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের ফায়ার সার্ভিস এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
তারা পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরীর মৃত মোহাম্মদ হোছাইনের পুত্র যুবলীগ নেতা হাসানগীর ও ৮নং ওয়ার্ডের মাষ্টারপাড়ার নুর মোহাম্মদের ছেলে বেলাল উদ্দিন কামরান।
যুবলীগ নেতা হাসানগীর হোছাইনের মেজ ভাই ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া সম্পাদক আলমগীর হোছাইন জানান, এদিন রাত সাড়ে ৯টার দিকে হাসানগীর হোছাইন তার মোটরসাইকেল নিয়ে ভরামুহুরীস্থ বাড়ি থেকে চিরিঙ্গা সদরে যাচ্ছিলেন। হাসানগীর থানা রাস্তার মাথা সড়কের ফায়ার সার্ভিসের সামনে পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা চিহিৃত ৪-৫জন অস্ত্রধারী সন্ত্রাসী তার পথ গতিরোধ করে। ওইসময় তাকে কেন পথ গতিরোধ করা হয়েছে জানতে চাইলে তারা ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। তার মাথায় কুপানোর কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে বলে জানান তিনি।
এসময় তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা সটকে পড়েন। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও পকেটে থাকা টাকাও লুট করে নিয়ে যায়। ওইসময় সন্ত্রাসীরা যুবলীগ নেতা বেলাল উদ্দিন কামরানকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। পরে স্বজনরা তাদেরকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় চকরিয়া পৌরশহরে দুইপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
হাসানগীরের বড়ভাই জাহাঙ্গীর হোছাইন বলেন, আমাদের পরিবারকে ধ্বংস করার জন্য একটি মহল নানাভাবে ষড়যন্ত্র করছে। সম্প্রতি সোসাইটি বায়তুল মাওয়া জামে মসজিদের কমিটি নিয়ে প্রতিপক্ষের লোকজন হুমকি ধমকি দিয়ে আসছিলেন। এরআগেও চিহিৃত সন্ত্রাসীরা হাসানগীরকে হামলা করেছে। এবারেও তারা হামলা করেছে।
চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ বলেন, সোসাইটি বায়তুল মাওয়া জামে মসজিদ নিয়ে একপক্ষ নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছিলো। এরইধ্যে সন্ত্রাসীরা বেশ কয়েকবার হামলা করেছে। একইভাবে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যুবলীগ নেতা হাসানগীর হোছাইন ও যুবলীগ নেতা বেলাল উদ্দিন কামরান সাংগঠনিক কাজে বাসা থেকে চিরিঙ্গায় আসছিলেন। পথিমধ্যে সন্ত্রাসীরা পথগতিরোধ করে হামলা করেছে। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
এদিকে পৌর যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন ও বেলাল উদ্দিন কামরানকে হামলার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও যুবলীগ নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। তারা যুবলীগ নেতা হাসানগীর ও বেলাল উদ্দিনের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবী করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, চকরিয়া পৌরসভা যুবলীগ সভাপতি হাসানগীর হোছাইনকে কিছু চিহিৃত সন্ত্রাসী হামলা করেছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতার করার জন্য পুলিশ তৎপরতায় রয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক