
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অ্যামফিটামিন সমৃদ্ধ ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২.২৫ ঘটিকায় পাকুন্দিয়া থানাধীন নারান্দী পশ্চিমপাড়া গ্রামের জৈনক জাহাঙ্গীর, পিতা. সুরুজ মিয়া এর বন্ধ দোকান ঘরের সামনে উত্তর পাশে পাকুন্দিয়া টু পুলেরঘাট পাকা রাস্তার উপরে এসআই নজরুল ইসলাম সঙ্গী অফিসার ও কোর্সের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে মো. রুবেল মিয়া (৩২) কে ৩০ পিস অ্যামফিটামিন সমৃদ্ধ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল মিয়া পাকুন্দিয়া থানাধীন আজালদী (বড় আজালদী) গ্রামের মাইজ উদ্দিন ব্যাপারীর ছেলে। এ সময় তার কাছ থেকে অ্যামফিটামিন সমৃদ্ধ ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যাহার বাজার মূল্য আনুমানিক ৯হাজার টাকা। মাদক উদ্ধারের ঘটনায় রুবেল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। (এফআইআর) নং-০৮,১৫ মার্চ, ২০২৪ ইং ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান,পাকুন্দিয়া থানা এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান