হোম » সারাদেশ » কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে  আরসার প্রধান কমান্ডারসহ গ্রেফতার ৪

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে  আরসার প্রধান কমান্ডারসহ গ্রেফতার ৪

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার প্রধান কমান্ডার ও অর্থ শাখার প্রধান মো. করিম উল্লাহ প্রকাশ ওরফে কলিম উল্লাহকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। একই সময় আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির অন্যতম দেহরক্ষী আকিজসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোররাতে কক্সবাজারের উখিয়ার ঘোনারপাড়া এলাকার ক্যাম্প-২০ এক্সেনশন ব্লক-৫ থেকে তাদের গ্রেফতার করা হয়।
কক্সবাজার র‍্যাব ১৫ এর সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বলেন, আরসার শীর্ষ সন্ত্রাসীরা ক্যাম্প ২০ এ অবস্থান করছে এমন সংবাদ পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। আরসার সন্ত্রাসীদের আস্তানায় গিয়ে ক্যাম্পের কয়েকটি ব্লক ঘিরে ফেলে। র‍্যাবের অবস্থান টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাব ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করেছে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি আস্তানা থেকে বেশ কয়েকটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়।
এব্যাপারে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!