
এইচ এম রুহুল কাদের: অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম এর সহযোগীতায় ব্লু ইকোনমি এন্ড ইন্ক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা কোডেকের উদ্যোগে বৃহস্পতিবার(১৪ মার্চ) মহেশখালী উপজেলা কনফারেন্স রুমে ইকোসিস্টেম রিস্টোরেশন এন্ড ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো: তাছবীর হোসেন। সভায় সঞ্চালনা করেন কোডেকের বিডফরসিজে প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো: হাসিবুর রহমান। সভায় ইকোসিস্টেম পুনরুদ্ধার ও এর ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়। আলোচনায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নন্দন কুমার চন্দ, মেরিন ফিশারিজ অফিসার মো: আলাউদ্দিন, সমবায় অফিসার মো: গোলাম মাসুদ কুতুবিসহ উপজেলার অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনার বিভিন্ন পর্যায়ে ইকোসিস্টেম এর গুরুত্ব এবং তার পুনরুদ্ধার কিভাবে করা যায় সে বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা করেন বক্তারা । উপজেলা মেরিন ফিশারিজ অফিসার বলেন, পলিথিন বর্জ্য মেরিন ইকোসিস্টেমের মারাত্মক ক্ষতিসাধন করছে । উপজেলায় ৯২৭ টি রেজিস্টার্ড নৌকা মাছ ধরছে। প্রতিটি নৌকা যে পরিমান পলিথিন বা প্লাস্টিক সাগরে ফেলছে তা মেরিন ইকোসিস্টেমকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলে দিয়েছে। এই পলিথিন-প্লাস্টিক নিয়ন্ত্রণ করতে হবে ।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. নন্দন কুমার চন্দ বলেন বন্যপ্রাণী আমাদের ইকোসিস্টেম এর অবিচ্ছেদ্য অংশ। বন্যপ্রাণী সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। বাজারে বিভিন্ন বন্যপ্রাণী, বিশেষ করে অতিথি পাখি কেনা বেচা হয় যা জুনটিক ডিজিজ বিস্তারে প্রভাব ফেলছে। এসব কেনা বেচা সম্পূর্ণ বন্ধ করতে হবে। উপ সহকারী কৃষি কর্মকর্তা জানান কৃষিতে আধুনিকায়ন জরুরি, সম্ভাব্যক্ষেত্রে আইপিএম পদ্ধতির প্রসারণ দরকার। উপজেলা সমবায় অফিসার বলেন,ইকোসিস্টেম পুনরুদ্ধারে বিদ্যমান সিবিওগুলোতে আরো সদস্য বাড়িয়ে তাদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
পরিশেষে সহকারী কমিশনার ভুমি তার সমাপনি বক্তব্যে কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার এর বিভিন্ন দিক আলোচনা করেন, কৃষি কাজে তিনি কীটনাশক ব্যবহারে আরো সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি ইকোসিস্টেম পুনরুদ্ধারের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন। কর্মশালায় সহযোগীতায় ছিলেন ফাইন্যান্স অফিসার এফ এম কামরুল ইসলাম ও ফিল্ড অফিসার কহিনুর আক্তার ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ